Writer : Agni Roy
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Travelogue>International Tours
- Publication Year : 2025
- ISBN No : 9789354257773
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 172
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
ওমানের স্বর্ণতট থেকে বসফরাসের নীল বাতাস। নীল নদের উৎস উগান্ডা হয়ে অ্যারিজ়োনার কাউবয় প্রদেশ। পাপুয়া নিউ গিনির সবুজ সাগর ছুঁয়ে ব্রাসেলসে টিনটিনের দেশে। ডেটলাইনের আড়ালে থেকে যাওয়া সাংবাদিকের সফরের বিচিত্র অভিজ্ঞতা এবার দু’মলাটের ভিতর। বেছে নেওয়া চোদ্দোটি দেশের নিছক ট্রাভেলগই নয়, এই দেশগুলির সমাজ, রাজনীতি, কূটনীতি, রকমারি বাজার, খাওন-দাওন — সর্বোপরি সাধারণ মানুষের ইতিহাস ধরা রইল এই বইয়ে।
কাস্পিয়ান সাগরের নীল অভ্র চোখে জ্বলা পারস্যসুন্দরীর বিষণ্ণতার সঙ্গে যেখানে মিশে গিয়েছে বৈভবের মস্কোর ছায়ায় চাপা পড়ে থাকা বৃদ্ধা বাবুস্কাদের প্রবল শীতে মলিন দস্তানা বিক্রির হাহাকার। শ্রীলঙ্কার এক মফস্সল শহরের গসিপমুখর আড্ডাবাজ দোকানের পাশেই রয়েছে ইথিয়োপিয়ার কফির গন্ধ, শামুকের সঙ্গে হোয়াইট ওয়াইন, ক্রিম, রসুন দিয়ে তৈরি বেলজিয়ামের ঘরোয়া পদের স্বাদকথন। রয়েছে রাজকীয় অভ্যুত্থানের পর গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কাঠমান্ডু থেকে পাঠানো রিপোর্টাজ, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সোয়াট উপত্যকার তালিবানের গল্প। সংকলনের পাঁচটি লেখা ইতিপূর্বে শারদীয়া আনন্দবাজার, সানন্দা পর্যটন সংখ্যা এবং আনন্দবাজার রবিবাসরীয়তে প্রকাশিত। বাকি ন’টি দেশের সফরনামা সরাসরি এই বইয়ে।
অগ্নি রায়-এর জন্ম ১৯৭০, কলকাতায়। সেখানেই সাংবাদিকতা এবং সাহিত্যযাপনের শুরু। গত সওয়া দু’দশক কর্মসূত্রে দিল্লি নিবাসী। কবি, সাংবাদিক, গদ্যকার এবং অনুবাদক। কাব্যগ্রন্থ আটটি। প্রথম প্রকাশিত কবিতা '৯৩ সালে কবিপত্রে। নোবেল ফাউন্ডেশন কমিটির অনুমতিক্রমে সাহিত্যে নোবেল পাওয়া লেখকদের বক্তৃতার অনুবাদ করেন, পরে যা গ্রন্থাকারে প্রকাশিত। পাশাপাশি অনুবাদ, আফ্রিকার ছোট গল্প সংকলন ও সোহা আলি খানের পরিবার জীবনী। সম্পাদনা, সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধের গল্প। সাহিত্য অকাদেমির জার্নাল ‘ইন্ডিয়ান লিটারেচার’-এ প্রকাশিত তাঁর একাধিক কবিতার অনুবাদ। পেয়েছেন বিজন ভট্টাচার্য স্মৃতি সম্মান। তিন দশক ধরে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে তাঁর কবিতা, নিবন্ধ, মুক্তগদ্য, ভ্রমণকথা, রিপোর্টাজ। পেশার কারণে সফর বিশ্বের বিভিন্ন দেশে। আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগে কর্মরত।
